1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় আরেক অভিযুক্ত পালিয়ে গেছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল সাড়ে ৬টায় চারঘাট থানাধীন গোবিন্দপুর গ্রামের ব্রিজের পূর্ব পাশে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন—চারঘাটের ইউসুফপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে মো. আলম (৩১) ও একই গ্রামের হাসেম আলীর ছেলে মো. ইউসুফ (৩৯)।
জেলা ডিবির এসআই মো. দাউদ-উজ-জামান আকাশের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে সকাল ৬টা ৫০ মিনিটে আলমের হাতে থাকা একটি সাদা বস্তা থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ তাকে এবং ইউসুফকে আটক করা হয়।

এ সময় শাহিনুর রহমান শাহিন নামের আরেক মাদককারবারি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত ও পলাতক তিনজনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST