1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে স্টেশনগামী সড়ক সংস্কারের উদ্বোধন করলেন এমপি চাঁদ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে মোটরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে স্টেশনগামী সড়ক সংস্কারের উদ্বোধন করলেন এমপি চাঁদ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বরকতপুর থেকে নন্দনগাছী স্টেশন পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য এমপি আবু সাঈদ চাঁদ।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি আনুষ্ঠানিকভাবে এ সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চারঘাটের বাস্তবায়নে “GOBM” প্রকল্পের আওতায় সড়কটির সংস্কার করা হচ্ছে। এ কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৮২ লাখ ১৭ হাজার ১৫৬ টাকা।

স্থানীয়রা জানান, বরকতপুর থেকে নন্দনগাছী স্টেশন পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সড়কটি সংস্কার হলে নন্দনগাছী স্টেশনে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে।
উদ্বোধন শেষে এমপি আবু সাঈদ চাঁদ স্টেশনে উপস্থিত যাত্রীদের টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ না করার জন্য নিরুৎসাহিত করেন এবং সবাইকে নিয়ম মেনে ট্রেন ভ্রমণের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST