1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চারঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি ও আলোচনা সভা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চারঘাটে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চারঘাট : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর চারঘাটে বিজয় র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে চারঘাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।
এছাড়া বক্তব্য রাখেন—
শলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মাসুম,
নিমপাড়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান,
পৌর বিএনপির সভাপতি মমিনুল হক মোমিন,
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালেক আদিল,
সাবেক কাউন্সিলর মোজাফফর হোসেন,
বিএনপি নেতা আরিফ হোসেন ও জামিল হোসেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করে বলেন, বৈষম্যহীন বাংলাদেশের লক্ষ্যে এই আন্দোলন হয়েছিল, যা আজও প্রাসঙ্গিক। তাঁরা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST