1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গোদাগাড়ীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ দিয়াড়মানিকচক গ্রাম থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ নাজিমুল হোসেন (৩৭), সে দিয়াড়মানিকচক গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।

অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমিন। এসআই (নিরস্ত্র) মোঃ এম এ কুদ্দুস ফোর্সসহ রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ নাজিমুল হোসেনের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়ন কক্ষে রাখা একটি কালো পলিথিনের ভিতর থেকে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় হেরোইন কারবারি মোঃ জয়নাল নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তার গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST