1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে মাদক ও ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আজ ২৩ জুন ২০২৫, সোমবার মোহনপুর, বাসুদেবপুর ও মহিশালবাড়ীসহ পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযান চলাকালে মোঃ আব্দুল আলিম (পিতা-মৃতঃ রফিকুল ইসলাম, সাং- জৈটাবটতলী, গোদাগাড়ী) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪৩, ৪৫ ও ৫২ ধারায় ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোঃ ইউসুফ আলী (৫০), পিতা-মৃতঃ আফসার আলী, সাং- ছুটিপুকুর, গোদাগাড়ী, রাজশাহীকে ২ (দুই) বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫০০/- টাকা জরিমানা প্রদান করা হয়।

একই মামলায় আরও যাদের কারাদণ্ড প্রদান করা হয়:

১. মোঃ ফিরোজ কবির (৩০), পিতা-মৃতঃ সেরাজুল ইসলাম, সাং- ফরিদপুর, গোদাগাড়ী
২. মোঃ শামীম রেজা (৩৫), পিতা-মৃতঃ রমজান আলী, সাং- শ্রীমন্তপুর, গোদাগাড়ী
৩. সেলিনা বেগম (৫০), পিতা- আফজাল হোসেন, সাং- পুলিশপাড়া সারাংপুর, গোদাগাড়ী
৪. মোঃ শাহা আলম (৪০), পিতা-মৃতঃ আব্দুল লতিফ, সাং- মহিশালবাড়ী, গোদাগাড়ী
৫. মোঃ মফিজ (৬৫), পিতা-মৃতঃ দুখী শেখ, সাং- আরুয়াপাড়া, গোদাগাড়ী
৬. মুকুল ডোম (৫০), পিতা-মৃতঃ রমনা ডোম, সাং- প্রান্তিকপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে ৩৬(১), ২১ ও ১৬ ধারা অনুসারে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীরও সচেতন ও সহায়তাপূর্ণ ভূমিকা আশা করা হয়।
#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST