1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
গুরুদাসপুরে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

গুরুদাসপুরে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট করা হয়েছে শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৫৩৭ বার পড়া হয়েছে

গুরুদাসপুর নাটোর প্রতিনিধি,

নাটোরের গুরুদাসপুরে সাঁতার দিয়ে নদী পার হওয়ার সময় ঈমান আলী (৫০) নামের এক নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট।
শনিবার ৬জুলাই সকাল ১১টার দিকে উপজেলার খুবজীপুর ইউনিয়নের আত্রাইয়ের শাখা নদী থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ঈমান আলী সিংড়া উপজেলার কাউয়াটিকড়ী গ্রামের মৃত খয়ের মোল্লার ছেলে। তবে দীর্ঘদিন যাবৎ তিনি গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় শাহপাড়া মহল্লায় বসবাস করতেন।
জানা গেছে, গত শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কালাকান্দর এলাকায় শশুড় বাড়িতে যাওয়ার সময় নৌকা না পেয়ে সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে ডুবে নিখোঁজ হয় ঈমান আলী। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল পর্যবেক্ষন করে রাজশাহী ডুবুরি ইউনিটকে খবর দেয়। শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ডুবুরি ইউনিট উদ্ধারের তৎপরতা চালায়। শনিবার সকাল ৮টা থেকে আবারো উদ্ধার কাজ শুরু হয়। পরে সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২ কি.মি দূরে গিয়ে ভেসে ওঠে ঈমান আলীর মরদেহ। ভেসে উঠার পরে মরদেহটি উদ্ধার করেছে ডুবুরি ইউনিট।
গুরুদাসপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের ২১ ঘন্টা পর সকাল ১১ টার দিকে পানিতে ডুবে নিখোঁজ হওয়া ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST