1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুর্গাপুরে ছাত্রদলের দোয়ার আয়োজন - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুর্গাপুরে ছাত্রদলের দোয়ার আয়োজন

  • আপডেট করা হয়েছে বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইউনিয়নের ব্রহ্মপুর ক্লাব মাঠ প্রাঙ্গণে বিকেল ৪টায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ২নং ওয়ার্ড ছাত্রদল।

দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বিএনপি নেতা হযরত আলী। এসময় অনেকের মধ্যে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান পিন্টু, সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকদলের কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান বাবু, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার হোসেন, সদস্য জিয়ারুল, দাওকান্দি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি জহরুল ইসলাম মুন্না, ছাত্রনেতা মেহেদী হোসেন, সাখাওয়াত হোসেন সজীব, রাজু আহমেদ, শেষ মুহাম্মদ পলক, ওলিউল্লাহ সরকার, মাহফুজুর রহমান আপন, মোস্তাফিজুর রহমান খোকন, সামিউল হাসান সাব্বির প্রমুখ।

এছাড়াও দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।দোয়ার অনুষ্ঠানে দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST