1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
কাশিয়াডাঙ্গা থানা যুবদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

কাশিয়াডাঙ্গা থানা যুবদলের উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেছে রাজশাহী কাশিয়াডাঙ্গা থানা যুবদল।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় এক বর্ণাঢ্য প্রচার মিছিল শেষে লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন মহানগর যুবদলের সদস্য রবিন হোসেন।

প্রচার মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা রিফুজ্জামান সোহেল, মোমিন মৃধা মমিন ও মজিবুল হক মিলন, মোহন আলী এবং যুবদল নেতা আঁকলেসুর রহমান সাজিম।

কর্মসূচিতে আরও অংশ নেন ১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা আশরাফুল, মুরাদ, রাজিব, রিদয়, তামিমসহ শতাধিক নেতাকর্মী।

নেতারা এসময় বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিশ্চিত করতে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। তারা অবিলম্বে ৩১ দফা বাস্তবায়নে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST