1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
‎ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

‎ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলা প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

  • আপডেট করা হয়েছে শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

‎দুর্গাপুর প্রতিনিধি: ‎ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর প্রকাশ্যে গুলি বর্ষণের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে এনসিডিপির সামনে থেকে উপজেলা বিএনপির ব্যানারে এই মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এনসিডিপির মাঠে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতারা।

‎অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির সদস্য জার্জিস হোসেন সোহেল, পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন, বিএনপি নেতা গোলাম মোর্তুজা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল ইসলাম রেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিলহাজ, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য মাহাবুবুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সি:যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা যুবদলের সদস্য শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আঃ লতিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিদ্যুৎ, পৌর ছাত্রদলের ১ নং ওয়ার্ডের সাবেক সভাপতি মাহাবুর রহমান, ছাত্রদল নেতা মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, তফসিল ঘোষণার পরদিনই দিনের আলোয় অস্ত্র হাতে এক সংগঠনের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীর ওপর বর্বরোচিত হামলা দেশের মানুষকে আতঙ্কিত করেছে। এর মাধ্যমে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত না করলে আসন্ন জাতীয় নির্বাচন চরম ঝুঁকির মুখে পড়বে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST