1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাস - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশে মির্জা আব্বাস

  • আপডেট করা হয়েছে রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-কে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।

এ সময় তিনি পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে মির্জা আব্বাসের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এয়ার অ্যাম্বুলেন্সে মির্জা আব্বাসের সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস, যিনি জাতীয়তাবাদী মহিলা দল-এর সভানেত্রী, এবং তাদের বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাসও সঙ্গী হয়েছেন।

উল্লেখ্য, অসুস্থ হয়ে পড়ার পর ঢাকার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST