1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
এমপি ডা. মনসুরের নির্দেশে পুঠিয়ায় বিনামূল্যে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

এমপি ডা. মনসুরের নির্দেশে পুঠিয়ায় বিনামূল্যে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয়

  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যসেবা প্রচারণা সপ্তাহের অংশ হিসাবে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী মাজরুই রহমান প্রত্যয়।

ডা. আলী মাজরুই রহমান প্রত্যয় বলেন, রাজশাহী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমানের নির্দেশে মঙ্গলবার দিনব্যাপী শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

স্কুলগামী এসব শিক্ষার্থীরা জন্ম নিবন্ধন সনদের কপি দেখিয়ে রেজিস্ট্রেশন করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছেন। রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই সেবা নিয়েছেন। যা আগামীতে সব ক্ষেত্রে শিক্ষার্থীদের কাজে লাগবে।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমানের নির্দেশে স্বাস্থ্য খাতের সকল সেবা সাধারণ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST