1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ঈদের হাটের নিরাপত্তা দেখতে সিটি হাটে আরএমপি কমিশনার - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল কার্ড

ঈদের হাটের নিরাপত্তা দেখতে সিটি হাটে আরএমপি কমিশনার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশু কেনাবেচা নির্বিঘ্ন করতে রাজশাহী নগরীর সিটি হাটে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার (৪ জুন) দুপুরে হাট পরিদর্শনে গিয়ে হাটজুড়ে আইনশৃঙ্খলা, জাল টাকা শনাক্তকরণ, ট্রাফিক ব্যবস্থা এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত নানা পদক্ষেপ সরেজমিনে ঘুরে দেখেন তিনি।

এ সময় পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, “হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। নগরীর ১২টি পশুর হাটে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন, সাদা পোশাকের পুলিশ মোতায়েন, কন্ট্রোল রুম খোলা- সবই নিশ্চিত করা হয়েছে।”

তিনি জানান, র‌্যাব, হাইওয়ে ও জেলা পুলিশ যৌথভাবে মাঠে রয়েছে ছিনতাই ও চাঁদাবাজি ঠেকাতে। হাট এলাকায় ‘মলম পার্টি’ ও ‘অজ্ঞান পার্টি’ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে।

জনসচেতনতা তৈরিতে আরএমপি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “হাটে আসা সবাই যেন মাস্ক পরে আসে, সে জন্য প্রচারণা চালানো হচ্ছে।”

জাল টাকা শনাক্তে প্রতিটি হাটে বসানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় ডিটেকশন মেশিন। রয়েছে ব্যাংকের বুথও।

হাট পরিদর্শনের সময় পুলিশ কমিশনার হাটের ইজারাদার, ব্যবসায়ী ও বাজার কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসানসহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, হাটের ইজারাদার ও সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST