1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ইসরায়েলে ইরানের ২০টি ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা অভিযানে শীর্ষ জেনারেল নিহত - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

ইসরায়েলে ইরানের ২০টি ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা অভিযানে শীর্ষ জেনারেল নিহত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ আরও উঁচুতে। ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে এই হামলা চালানো হয়।

বিশ্ব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। অন্তত একটি ক্ষেপণাস্ত্র রাজধানী সংলগ্ন এলাকায় সরাসরি আঘাত হানে।

তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশেই প্রতিহত করা সম্ভব হয়েছে। কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়লেও বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ হামলার পরপরই ইসরায়েল পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে অভিযান চালায়। এতে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা আলী শাদমানি নিহত হন বলে জানায় ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। নিহত শাদমানি ছিলেন ইরানের সেনাবাহিনীর কেন্দ্রীয় সদরদপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্বে। এখান থেকেই দেশটির নিয়মিত বাহিনী ও এলিট ফোর্স ‘রেভল্যুশনারি গার্ড’-এর যৌথ সামরিক কার্যক্রম পরিচালিত হতো।

উল্লেখ্য, কিছুদিন আগে ইসরায়েলি হামলায় ইরানের আরেক জ্যেষ্ঠ সামরিক নেতা গোলামালি রাশিদ নিহত হওয়ার পর শাদমানিকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদি সংঘাতের ইঙ্গিত দিচ্ছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST