1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
ইউপি নির্বাচনঃ রাজশাহীর পুঠিয়ার ২ ইউপি'র দুটিতেই নৌকার জয় - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

ইউপি নির্বাচনঃ রাজশাহীর পুঠিয়ার ২ ইউপি’র দুটিতেই নৌকার জয়

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

এম. শাহাবুদ্দিন রাজশাহী 

রাজশাহী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি ইউপি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল ও মো জিল্লুর রহমান।

বৃহস্পতিবার  (২৯ ডিসেম্বর ) রাত ৮ টার দিকে উপজেলা নির্বাচন অফিসার মো: জয়নুল আবেদীন ভোটের এই ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাজ্জাদ হোসেন মুকুল শিলমাড়িয়া ইউপি, (নৌকা) পেয়েছেন (১২,৯৭৯) ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবু হায়াত মোঃ আসাদুজ্জামান (৬৩৪৯) ভোট। স্বতন্ত্র থেকে মোঃ খাদেমুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩১৭ ভোট। স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আনারস প্রতীকে পেয়েছেন ১০৫৩ ভোট। স্বতন্ত্র থেকে আলী আজগর ঘোড়া মার্কা প্রতীকে পেয়েছেন ২১৫ ভোট। মোট কেন্দ্র ছিল ১৩ টি।

মো জিল্লুর রহমান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ভালুকগাছি ইউপি (নৌকা) পেয়েছেন ৯৯৫৮ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ একরামুল হক পেয়েছেন ৫২৭৬ ভোট, স্বতন্ত্র থেকে মোঃ নাজমুল গনি পিন্টু চশমা প্রতীকে ২৩৯৯ ভোট। মোঃ আশরাফুল ইসলাম টেবিল ফ্যান প্রতিকে ৭১২ ভোট পেয়েছেন। জাতীয় পার্টির আসিফ উজ্জামান আসিফ লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছে ৪২৮। মোহাম্মদ মেহেদী হাসান সুলতান মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৩৬ ভোট এবং মোঃ সাইদুর রহমান ঘোড়া মার্কায় পেয়েছেন ৮৬ ভোট।

নির্বাচনে ভালুকগাছি ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১৯,০২২ জন। ভোট গ্রহণ হয়েছে ৬৯.২২ শতাংশ।

নির্বাচনে জয় পাবার পর সাজ্জাদ হোসেন মুকুল, ও মো জিল্লুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে প্রার্থী করে নৌকা প্রতীক দিয়ে পাঠিয়েছেন। ইউনিয়ন বাসি প্রধানমন্ত্রীর সম্মান রেখেছেন। তারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি ইউনিয়ন বাসির উন্নয়ন করে এই ভালোবাসার বিনিময় দেবো।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST