1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা বাঘায় বিক্রেতার ওয়ারিশের বিরুদ্ধে বাড়ি ঘরে হা’ম’লা-মামলা দিয়ে বিক্রি করা জমি দ’খ’লের চেষ্টা পুঠিয়ায় অবৈধ তেল মজুতের দায়ে জরিমানা ফেনী সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চোরাই পণ্যসহ সিএনজি অটোরিকশা জব্দ ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন কার্যকারিতা হারাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি হওয়া ১৬টি অধ্যাদেশ রাজশাহীতে এক মাসেও কাটেনি জ্বালানি সংকট দীর্ঘ লাইনে চরম ভোগান্তি রাজশাহীতে পেট্রোল পাম্পকে ২ লাখ টাকা জরিমানা তেল বিক্রিতে অনিয়ম

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আজ ২৪ জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম।

সভায় মে ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে রাজশাহী মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি এবং গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অবস্থা তুলে ধরা হয়। এছাড়াও দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে মহানগর এলাকায় নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন কৌশল নির্ধারণ করা হয়।
প্রতিটি বিভাগ থেকে গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, নিষ্পত্তির গতি এবং করণীয় বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় রাজশাহীর আইনশৃঙ্খলা আরো সুসংহত রাখতে সমন্বিত পরিকল্পনা ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। এছাড়াও আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।

#ম/শি#।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST