1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আদালতে ব্যাখা দিলেন পুলিশ কমিশনার

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমানকে হত্যা ও স্ত্রী তাসমিন নাহার লিসীকে জখম করার ঘটনায় গ্রেপ্তার লিমন মিয়া (৩৪) পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সামনে কথা বলার ঘটনায় আদালতে ব্যাখ্যা দিয়েছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির হয়ে তিনি ঘটনার বিবরণ আদালতের সামনে তুলে ধরেন। তার আইনজীবী জমসেদ আলী লিখিতভাবে ব্যাখ্যা দাখিল করে, পুলিশ কমিশনারের বিরুদ্ধে দায়ের করা বিবিধ মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন।
পুলিশ কমিশনার আদালতে জানান, লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়ার সময় জনসমাগম বেশি ছিল। সেই সুযোগে আসামি ক্যামেরার সামনে কথা বলেন। দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, মামলার পরবর্তী শুনানি হবে ১ ডিসেম্বর। ওইদিন আদালত পুলিশ কমিশনারের আবেদনের ওপর আদেশ দিতে পারেন।
উল্লেখ্য, ঘটনা ঘটেছে ১৩ নভেম্বর। ঘটনার পর লিমন মিয়াকে হাসপাতালে হেফাজতে নেওয়া হয়, যেখানে তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST