1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
আচরণবিধি ভেঙে কেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর বিরুদ্ধে - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

আচরণবিধি ভেঙে কেন্দ্রে প্রবেশের অভিযোগ ছাত্রদল ভিপি প্রার্থীর বিরুদ্ধে

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি নিয়ম ভেঙে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন। এ কেন্দ্রে জগন্নাথ হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করছেন।

এসময় কেন্দ্রের বাইরে আবিদের কর্মী-সমর্থকদের ভোট প্রার্থনা ও প্রচারপত্র বিতরণ করতে দেখা যায়। এতে বিরক্তি প্রকাশ করে কয়েকজন নারী ভোটার প্রতিবাদ জানান। তবে আবিদুল ও তার সমর্থকরা দাবি করেন, তারা কেবল প্রার্থীদের ব্যালট নম্বর সম্বলিত লিফলেট দিচ্ছেন, সরাসরি ভোট চাইছেন না। তাদের ভাষ্য, এত প্রার্থীর নাম্বার মুখস্থ রাখা শিক্ষার্থীদের জন্য কঠিন, তাই সুবিধার্থেই লিফলেট দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, কোনো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করে প্রচারণা চালাতে পারবেন না। এমনকি ভোটকেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে কোনো প্রচারপত্র বিতরণও নিষিদ্ধ। তবুও অভিযোগ পাওয়া গেছে, কেন্দ্রের কাছেই বুথ ও টেবিল বসিয়ে কার্যক্রম পরিচালনা করছে ছাত্রদলের নেতাকর্মীরা।

অভিযোগ প্রসঙ্গে আবিদুল ইসলাম খান বলেন,
“ভোটটা উৎসবের মতো করে উদযাপন করতে চাই। অভিযোগ করতে চাই না। রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই আমি কেন্দ্রে প্রবেশ করেছি।”

তিনি আরও অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কোনো পরিচয়পত্র তৈরি না করায় তাকে একাধিক ভোটকেন্দ্রে, বিশেষ করে মেয়েদের হলে, প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST