1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে গৃহবধুর শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে তৎপর আ.লীগ নেতা - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

দুর্গাপুরে গৃহবধুর শ্লীলতাহানির ঘটনা ধামাচাপা দিতে তৎপর আ.লীগ নেতা

  • আপডেট করা হয়েছে রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়ন এলাকার নারায়ণপুর গ্রামে এক গৃহবধূর (২২) শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভিকটিম গৃহবধুর স্বামী। তবে থানায় এজাহার দায়েরের পর থেকে গ্রাম্য সালিসে বিষয়টি মিটিয়ে ফেলার আশ্বাস দিয়ে দিনের পর দিন ঘুরাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা। এমনকি মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দিতেও বিভিন্ন ভাবে চাপ দিচ্ছেন আওয়ামী লীগের ওই নেতা।

থানায় দায়ের করা এজাহার সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে মাঠ থেকে কলার পাতা কেটে বাড়ি ফিরেছিলো ভিকটিম গৃহবধু। পথিমধ্যে নারায়ণপুর গ্রামের দলিল হাজীর লম্পট পুত্র আব্দুল কাইয়ুম ওরফে দুর্লভ (৩৫) ভিকটিম গৃহবধূকে জাপটে ধরে মাটিতে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূ চিৎকার চেঁচামেচি শুরু করলে ক্ষেতে কাজ করা লোকজন ছুটে আসলে লম্পট দুর্লভ পালিয়ে যায়।

ভিকটিমের স্বামী আলামিন হোসেন বলেন, ঘটনাটি এলাকার মাতাব্বর এবং স্থানীয় ইউপি সদস্যকে জানানো হয়েছে। তারা থানায় এজাহার দিতে পরামর্শ দিলে ঘটনার একদিন পর থানায় লিখিত এজাহার দেয়া হয়েছে।

আলামিন হোসেন অভিযোগ করেন, থানায় এজাহার দায়েরের পর থেকে স্থানীয় ইউপি আওয়ামী লীগের এক নেতা ও উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা অভিযুক্ত লম্পট দুর্লভের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বিষয়টি মিটিয়ে নিতে হুমকী-ধামকী দিচ্ছেন। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হলে বাড়ির বাইরে বের হতে দিবেনা বলে হুমকী দিচ্ছেন। এমনকি ফায়সালা করে দিবেন বলে কালক্ষেপণ করছেন।

জানতে চাইলে থানার এস আই আব্দুল কুদ্দুস বলেন, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে একদিন গিয়েছি। পরে তারা মিটিয়ে নিবে বলে জানিয়েছে। ভিকটিম চাইলে লিখিত এজাহারটি মামলা হিসেবে রুজু করা হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST