1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম রাজশাহীর সিল্ক শিল্পে প্রাণ ফেরানোর বড় পরিকল্পনা

নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট করা হয়েছে বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২২২ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি গোলাম গাউস:নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের কাঁাদভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, এক মিনিট নিরবতা ও দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ-বিন আজিজ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলামশাহীনসহ দলের নেতা-কর্মীরা। পরে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের নেতৃত্বে নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ ছাত্র লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বর্ষিকী পালন করা হয়।।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে দিবসটি পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST