1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করলেন আরএমপি'র সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করলেন আরএমপি’র সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

এম. শাহাবুদ্দিন রাজশাহী 

২৯ ডিসেম্বর, বিকেল ৩.৩০ ঘটিকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশে সদ্য যোগদানকৃত পুলিশ কমিশনার জনাব মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় দায়িত্ব গ্রহণের পর রাজশাহী মহাগনগরীর সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক দিয়ে বিনম্র শ্রদ্ধা ও সম্মান জানান। এরপর তিনি সকল মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে আরএমপি পুলিশ লাইন্স স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ.এইচ.এম কামারুজ্জামানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জ্ঞাপনের পরে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরএমপি পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো: হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড ডিবি) জনাব সামসুন নাহার, বিপিএম, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, থানার অফিসার ইনচার্জগণ-সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST