1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি শ্লোগানে রাজশাহীর পুঠিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্বর্ধনা ও পথ সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে জেলার পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। একই সাথে অনুষ্ঠান পালন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচী। অনুষ্ঠানে জয়িতাদের ফুলের মালা দিয়ে বরণ করে সম্মাননা স্নারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, ভারপ্রাপ্ত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচীর এসোসিয়েড অফিসার মেছাঃ লাইলা খাতুন সহ অনেকে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST