1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় কাবিটা প্রকল্পের বরাদ্দের টাকায় আরসিসি ঢালায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

পুঠিয়ায় কাবিটা প্রকল্পের বরাদ্দের টাকায় আরসিসি ঢালায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর পুঠিয়ায় কাবিটা প্রকল্পের বরাদ্দের টাকায় আরসিসি ঢালায় রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই কাজে নিম্ন মানের ইট ও পুরাতন লোহার রড ব্যবহার করার অভিযোগ রয়েছে। সোমবার দুপুরে পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকায় ঘটনাস্থলে গিয়ে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার পৌর এলাকার রামজীবনপুর এলাকায় এমপি সাহেবের বরাদ্দকৃত কাবিটা প্রকল্পের ৩ লক্ষ টাকার কাজ। আর সেই কাজটি বাস্তবায়ন করছে পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর। সেখানে ২০০ ফিট রাস্তায় আরসিসি ঢালায় করার সিডিউল রয়েছে।

এলাকাবাসী জানায়, রাস্তার কাজে নিম্ন মানের ইট ও খোয়া ব্যবহার করা হচ্ছে। এছাড়া যে রড় রাস্তায় ব্যবহার করা হচ্ছে সেগুলে পুরাতন রড ব্যবহার করা হচ্ছে। আর কাউন্সিলর কাজ করায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাইনা।

ঘটনাস্থলে থাকা মিস্ত্রি নাম না প্রকাশের শর্তে জানান, ইট আপনারা যেমন দেখছেন। আমরাও তাই দেখছি। আর রড পুরাতন এবং নতুন দুইটাই রয়েছে।

পৌরসভায় গিয়ে কাউন্সিলর সাহেবকে না পাওয়ায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাছ এর সরকারী মোবাইল ফোনে ফোন করা হলে তিনি রিসিভ করেনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST