1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে শহীদ রফিকুল ইসলাম দুলালের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

রাজশাহীতে শহীদ রফিকুল ইসলাম দুলালের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

  • আপডেট করা হয়েছে সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

৯০ এর সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রনেতা, রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহীদ রফিকুল ইসলাম দুলালের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বেলা ১২ টায় রাজশাহী কলেজে শহীদ রফিকুল ইসলাম দুলালের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র মহোদয় । পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য হাবিবুর রহমান বাবু, নফিকুল ইসলাম সেল্টু, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রাজিব, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কলেজ ছাত্রলীগ সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৯০ সালের ৫ ডিসেম্বর সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের অংশ হিসেবে তৎকালীন মন্ত্রী নুরুন নবী চাঁদের বাড়ির সামনে দিয়ে সর্বদলীয় ছাত্র ঐক্যের মিছিল যাচ্ছিল। এ সময় মিছিলে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই শহীদ হন রাজশাহী মহানগর ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি রফিকুল ইসলাম দুলাল। দিনটিকে ‘শহীদ দুলাল দিবস’ হিসেবে রাজশাহীতে প্রতিবছর পালন করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST