1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ৪টি ককটেল উদ্ধার বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২

বাঘায় ৪টি ককটেল উদ্ধার বিএনপির ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

  • আপডেট করা হয়েছে সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় ৪টি ককটেল ও শতাধিক বাঁশের লাঠি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই ককটেল ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিএনপির ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। বাঘা থানার এসআই শাহরিয়ার নাসিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলার পাকুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দোস্তুল হোসেনকে।
মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে বাঘা থানার পুলিশ জানতে পারেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কিছু নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে নাশকতা করার পরিকল্পনা করছে। এমন সংবাদের ভিত্তিত্বে বাঘা থনার ওসি সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপির নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর ইট পাটকেল ও ককটেল মারতে শুরু করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পালটা ধাওয়া দিলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি তাজা ককটেল, শতাধিক বাঁশের ও কাঠের লাঠি উদ্ধার করে।
এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা মামুন বলেন, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আসামিরা নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে আমাদের ওপর ইট পাটকেল ও ককটেল মারতে শুরু করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পালটা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST