1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
গোদাগাড়ী উপজেলা কাবাডি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা পুলিশ কাবাডি টিম - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

গোদাগাড়ী উপজেলা কাবাডি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা পুলিশ কাবাডি টিম

  • আপডেট করা হয়েছে শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে ৪/১১/২২ ইং তারিখ বিকাল ৪.০০ টায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও স্বপ্ন ফাউন্ডেশন এর সৌজন্যে আয়োজিত প্রীতি কাবাডি টুর্নামেন্ট ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টুরিস্ট পুলিশ ইউনিটের সম্মানিত অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশন এর সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, মহোদয়, আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়, রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও স্বপ্ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাহিয়া মাহি সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল মহোদয়। গ্রাম বাংলার ঐতিহ্যময় ও আমাদের জাতীয় খেলা কাবাডিকে আরো বেশি জনপ্রিয় ও দর্শকনন্দিত করতে শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষে এই প্রীতি কাবাডি টুর্নামেন্ট এর আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে রাজশাহীর মোট ৯টি উপজেলার কাবাডি টিম ও রাজশাহী জেলা পুলিশের কাবাডি টিম অর্থাৎ মোট ১০টি টিম অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় গোদাগাড়ী উপজেলা কাবাডি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় রাজশাহী জেলা পুলিশ কাবাডি টিম।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST