1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বকেয়া বিল সাড়ে ৭ লাখ; পুঠিয়া পৌরসভার সড়ক বার্তি সংযোগ বিচ্ছিন্ন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বকেয়া বিল সাড়ে ৭ লাখ; পুঠিয়া পৌরসভার সড়ক বার্তি সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া সাড়ে ৭ লাখ টাকা। আর বকেয়া পরিশোধ না করার কারণে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন পল্লী বিদ্যুৎ অফিস। তবে বিদ্যুৎ অফিস বলছেন, বকেয়া পরিশোধ করতে একাধিকবার লিখিত ভাবে অবগত করা হলেও পৌর কর্তৃপক্ষ সাড়া দিচ্ছেন না।
জানাগেছে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া জোন) এর অধিনে পুঠিয়া পৌরসভায় তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। এর মধ্যে পৌরসভার দপ্তর ও সড়ক বার্তির জন্য আলাদা সংযোগ নেয়া হয়। গত কয়েক মাসে এই তিনটি সংযোগ মিলে মোট বকেয়া বিলের পরিমান দাঁড়িয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ইয়াকুব আলী শেখ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করে বলেন, পৌরসভায় বকেয়া বিল সাড়ে ৭ লাখ। আমরা বিষয়টি পৌরসভায় কয়েকবার অবগত করেছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করছেন না। যার কারণে আজ (মঙ্গলবার) সকালে শুধুমাত্র পৌরসভার অফিস বাদে সড়ক বার্তি ব্যবহারের জন্য নেয়া বাকি দুটি লাইন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
এ ব্যাপারে পৌরসভার মেয়র আল মামুন খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যস্ত আছি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের বিষয়টি আমার জানা নেই।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST