1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নগরীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন, সময়ে শেষ করার তাগিদ রাসিক মেয়রের - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

নগরীর চলমান উন্নয়ন কাজ পরিদর্শন, সময়ে শেষ করার তাগিদ রাসিক মেয়রের

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

রাজশাহী মহানগরীর চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরীর বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন মেয়র মহোদয়।

পরিদর্শনকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) কর্তৃক নির্মাণাধীন রাজশাহী বাইপাস খড়খড়ি মোড় থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত ফোরলেন রাস্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল ক্রসিংয়ে নির্মাণাধীন ফ্লাইওভারের নির্মাণ কাজও পরিদর্শন করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় সকল কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং ফ্লাইওভার সহ চলমান উন্নয়ন কাজসমূহ দ্রুত সময়ে শেষ করার তাগিদ রাসিক মেয়র।

এ সময় সময় ফ্লাইওভার ও রাস্তা নির্মাণ কাজের প্রকল্প পরিচালক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল তারিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এরআগে বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর ১৯নং ওয়ার্ডে নির্মাণাধীন শেখ রাসেল শিশুপার্ক, ভদ্রা রেলক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চারলেন সড়ক, তালাইমারি থেকে কাটাখালি পর্যন্ত ছয়লেন সড়ক সহ বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST