1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় হায়াত আলী সুপার মার্কেটের উদ্বোধন - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

বাঘায় হায়াত আলী সুপার মার্কেটের উদ্বোধন

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫১৬ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় উদ্বোধনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে শেখ হায়াত আলী সুপার মার্কেট। সোমবার(২৪-১০-২০২২) শেখ হায়াত আলী পরিবারের তত্ত্বাবধানে, বাঘা বাজার (পশ্চিমে)সংলগ্ন সাড়ে ৫বিঘা জমিতে নির্মিত এই মার্কেটের উদ্বোধন করা হয়। ফিতা কেটে নির্মিত এ মার্কেট উদ্বোধন করা হয়। সেখানে বিভিন্ন পণ্যর ৯০টি দোকান রয়েছে। এ উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রভাষক আব্দুল হানিফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা বাজার কমিটির সভাপতি সহিদুল মন্ডল।
প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন ইসলামী ব্যাংক বাংলাদ্যেশ লিঃ এর বাঘা শাখার ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন,বাজার কমিটির উপদেষ্টা ও বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা,কাউন্সিলর মোশরফ হোসেন, ব্যবসায়ী সহিদুল ইসলাম, মাজার মসজিদের ইমাম মহসীন আলী, হায়াত আলীর পরিবারের সদস্য পলাশ উদ্দীন। মোনাজাত পরিচালনা করেন বাঘা শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতিআশরাফ আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সুধী ও ব্যবসায়ীগন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST