
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পুঠিয়ার শিলমাড়িয়া এলাকার শ্রীরামপুর বিলের সাধনপুর হতে নলডাঙ্গা বেরিবাধ এর নিচে নিচু জলাশয়ের মধ্যে থেকে এই অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন জানান, শ্রীরামপুর বিলে স্থানীয় লোকজন সকালে কাজের জন্য গেলে লাশটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে পুঠিয়া সার্কেলের এএসপি ইমরান জাকারিয়াসহ আমরা গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটিকে রামেক হাসপাতালে পাঠানো হবে।







