1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
চিকিৎসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যুর ঘটনায় রামেকে থমথমে অবস্থা - ডিবিসি জার্নাল২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না পোস্টার, সম্ভাব্য প্রার্থীরা ধোঁয়াশায়! বাঘায় ঘরবাড়ি ভেঙে দেওয়ায় পরিবার নিয়ে গোডাউনে মানবেতর জীবন কাটাচ্ছে ভ’ক্তভুগি এক পরিবার রাজশাহীতে ১৬ মে শুরু হচ্ছে বিভাগীয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, চলছে প্রস্তুতি চারঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা রাঙ্গা’র ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে

চিকিৎসাধীন অবস্থায় ছাত্রের মৃত্যুর ঘটনায় রামেকে থমথমে অবস্থা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

রামেক প্রতিনিধি 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের চারতলার ছাদ থেকে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিক্ষার্থীর নাম শাহরিয়ার (২৬)। তিনি মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শাহরিয়ার হবিবুর রহমান হলের ৩৫৪ নং রুমের আবাসিক ছাত্র।

এদিকে শিক্ষার্থীর মৃত্যুর পর উত্তেজিত হয়ে ওঠে তাঁর সহপাঠীরা। মৃত্যুর পর হাসপাতালে অবস্থান নিয়েছেন প্রায় কয়েক শ শিক্ষার্থী। এ সময় তাঁরা হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা অধ্যাপক তারেক নুর জানান, কিভাবে শাহরিয়ার ছাদ থেকে পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তিনি বলেন, রাত ৮টার দিকে শাহরিয়ার ছাদ থেকে পড়ে গেলে সহপাঠিরা তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে ৮নং ওয়ার্ডে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রাবি ছাত্র নিহতের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করা হয়েছে। এ সময় তারা হাসপাতালের ৮ নং ওয়ার্ডের দুই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখে।

রাজশাহী নগরের রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতালের গেটসহ ৮নং ওয়ার্ডে ভাঙচুর চলায়। এ সময় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে শিক্ষার্থীরা ৮নং ওয়ার্ডের দুইজন চিকিৎসককে অবরুদ্ধে করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক নেতা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি, ৮ নম্বর ওয়ার্ডে নেওয়ার পর অব্যবস্থাপনায় চিকিৎসা হয়নি শাহরিয়ারের। যারা দায়িত্বে ছিলেন তাদের নাম প্রকাশ করে এখনই শাস্তি দিতে হবে। এ নিয়ে শিক্ষার্থীরা হাসপাতালে অনশন করছেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST