1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী-সহ মটরসাইকেল চালকের জরিমানা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী-সহ মটরসাইকেল চালকের জরিমানা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৪২২ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুই ব্যবসায়ী সহ ৮ জন মটর সাইকেল চালককে নিকট থেকে জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান।

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে দেউলিয়া বাস স্ট্যান্ড সংলগ্ন আনিসার রহমানের রড় সিমেন্টের দোকানে ৫ হাজার এবং একই স্থানের মুশিবুর রহমান ভুট্টুর হোটেলে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় ২০১৪ সালের বাংলাদেশ হোটেল ও রেস্তোরা আইনে ৫শত টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান। অভিযানে মটর সাইকেলের প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় সড়ক পরিবহণ আইনে ৮ জন মটর সাইকেল চালকের নিকট থেকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান বলেন, সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় ওই ব্যবসায়ীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূলত ভ্রাম্যমান আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে কাগজপত্র না থাকায় মটর সাইকেল চালকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST