1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দূর্গাপুরে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দূর্গাপুরে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ১৪৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রাজশাহীর দুর্গাপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদের প্রার্থী সাহাদত হোসেনের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার দিনভর আলোচনা সমালোচনা চলেছে সাধারণ মানুষের মাঝে। ‘বাংলা দেশ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে।

ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন একজন নারীর সাথে একই ঘরে খাটের উপরে বসে ইয়াবা সেবন করছেন। ওই নারী যুবলীগ নেতা সাহাদতকে ইয়াবা সেবনে সহযোগিতা করছেন। ভাইরাল হওয়া পৃথক ছবিতে কখনো বসে আবার কখনো শুয়ে থাকতে দেখা গেছে ওই নেতাকে।

ছবিতে যুবলীগ নেতা সাহাদতের সাথে যে নারীকে আংশিক দেখা গেছে তিনিও যুবলীগের নেত্রী বলে মন্তব্য করেছেন অনেকেই।

সাহাদত হোসেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে (দুর্গাপুর) টিউবওয়েল  প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। এছাড়াও তিনি দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারি হিসেবে কর্মরত আছেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ছবির স্ক্রিনশট

উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন দাবি করেন, ভাইরাল হওয়া ছবিটি তাঁর নয়। জেলা পরিষদ নির্বাচনে তিনি সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এ কারনে তাঁর প্রতিপক্ষের লোকজন রাজনৈতিক ফায়দা হাঁসিল করতে এডিট বা সুপার এডিট করে ছবি গুলো তাঁর বলে ফেসবুকে ভাইরাল করেছেন। ছবিগুলো তিনি দেখেননি। তবে অনেকেই ফোন করে বিষয়টি তাঁকে জানিয়েছেন।

 

তিনি আরও দাবি করেন, কোনোদিন তিনি একটি সিগারেটও খাননি। সেক্ষেত্রে ইয়াবা সেবনের প্রশ্নই আসেনা। এ ব্যাপারে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।

থানার ওসি নাজমুল হক বলেন, ছবি ভাইরাল হওয়ার বিষয়টি তাঁর জানা নেই।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST