1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে দুর্বৃত্ত্বের দেয়া বিষে পান বরজের চার লাখ টাকার ক্ষতি - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে দুর্বৃত্ত্বের দেয়া বিষে পান বরজের চার লাখ টাকার ক্ষতি

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ১১০৫ বার পড়া হয়েছে

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে দুর্বৃত্তদের দেয়া ঘাসমারা বিষে হাচেন আলী নামের এক কৃষকের পান বরজের পান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশাইল গ্রামে।
এঘটনায় গত রবিবার দুর্গাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষক হাচেন আলী। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাচেন আলী তারা তিন ভাই মিলে একই স্থানে অংশ মোতাবেক প্রায় দেড় বিঘা জমিতে পান বরজ স্থাপন করে পান চাষ করে আসছিলেন। গত শুক্রবার রাতে হাচেন আলীর অংশে কেবা কাহারা ঘাসমারা কীটনাশ প্রয়োগ করে পান বরজের পান পুড়িয়ে মেরে ফেলে। তবে পানচাষী হাচেন আলী দাবি করেন পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে হাসেম আলী তার পান বরজে বিষ প্রয়োগ করে পানগুলো পুড়িয়ে মেরে ফেলেছেন।
হাচেন আলী বলেন, দীর্ঘদিন থেকে তারা তিন ভাই মিলে একই স্থানে পান চাষ করে আসছিলেন। সম্প্রতি সেই পান বরজ বেঁধে দেয়া হয়েছে। কেবলই নতুন পান ছাড়তে শুরু করেছে। সেই পান বরজে শুক্রবার রাতে শত্রুতাবসত একই গ্রামের হাসেম আলী ঘাস মারা কীটনাশক স্প্রে করে। কীটনাশকের বিষক্রীয়ায় তার অংশের পান বরজের পান পুড়ে মরে গেছে। এতে করে তার ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। তিনি আরো বলেন, গত শুক্রবার তার ভাতিজা পান বরজে গিয়ে দেখতে পায় পানগুলো মরে যাচ্ছে। তখন সে আমাকে খবর দেয়। আমি কাজে ব্যস্ত থাকায় পরেরদিন সেই পান বরজে যায়। গিয়ে দেখি সমস্ত পানবরজের পান পুড়ে মনে যাচ্ছে। এরপর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ করা হলে গতকাল সোমবার সকালে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST