1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন দুর্গাপুরে ৪০০ লিটার তেল নিয়ে দিনভর এসিল্যান্ড-পুলিশের তেলেসমাতি! হদিস নেই ২০ লিটার পেট্রোলের বানেশ্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠান দুর্গাপুরে সুদের টাকা আদায় করতে এক ব্যক্তিকে কু’পি’য়ে য’খ’ম

পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী

  • আপডেট করা হয়েছে সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে চলছে মারাত্মক অর্থনৈতিক সংকট। সেই সাথে প্রলয়ঙ্করী বন্যায়ও বিপর্যস্ত দেশটি। এছাড়া রাজনৈতিক অনিশ্চয়তা তো আছেই। এমন পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল।

রোববার (২৫ সেপ্টেম্বর) মিফতা টুইট করে এই ঘোষণা দেন।

মিফতা বলেন, তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।

টুইটে তিনি লিখেন, তিনি গতকাল নওয়াজ শরিফ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন।

মিফতা বলেন, পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব। মিফতা তার টুইটে উল্লেখ করেন, দুইবার অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করাটা গর্বের বিষয়। শাহবাজ ও মিফতা বর্তমানে লন্ডনে রয়েছেন। তারা আগামী সপ্তাহের শুরুতে পাকিস্তানে ফিরবেন।

পাকিস্তানের বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত ৯ এপ্রিল বিদায় নেয় ইমরান খানের নেতৃত্বাধীন সরকার। পরে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে বিরোধী দলগুলো। এই সরকারের প্রধানমন্ত্রী হন পিএমএল-এনের সভাপতি শাহবাজ শরিফ।

 

সূত্র: আল-জাজিরা

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST