1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাঘায় ভেজাল গুড়ের দুটি কারখানায় র‌্যাবের অভিযান ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাঘায় ভেজাল গুড়ের দুটি কারখানায় র‌্যাবের অভিযান ৩ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর বাঘায় চিনি, ডালডা, চুন, আটা ও কেমিক্যাল দিয়ে বানানো হতো ভেজাল গুড়। যা ‘খাটি’ বলে বিভিন্ন হাটে বাজারে বিক্রি করা হতো। আর ‘খাটি’ আখের গুড়ের নামে এসব খাচ্ছেন মানুষ।
র‌্যাব-৫ এর কম্পানি কমান্ডারের নেতৃত্বে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালায়। এ সময় ৮৫৫ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করে কারখানার মালিক সেকেন্দার আলীর ৩ লাখ ও দুলাল হোসেনের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, উপজেলার আড়ানী ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের মৃত নয়ন মন্ডলের ছেলে সেকেন্দার আলী ও মৃত আকুল মন্ডলের ছেলে দুলাল হোসেন দীর্ঘদিন থেকে আখের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। চিনি, মোনালিসা, নানা রকম কেমিক্যাল, চুন, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ব্যবহার করে এই ভেজাল গুড় তৈরি করছিলেন।
এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর কম্পানি কমান্ডারের নেতৃত্বে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই দুটি কারখানায় অভিযান পরিচালনা করে সেকেন্দার আলীর কারখানায় ৫৫৫ কেজি এবং দুলাল হোসেনের কারখানায় ৩০০ কেজি ভেজাল গুড় জব্দ করে।
পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে র‌্যাব-৫ এর সহায়তায় প্রথমে সেকেন্দার আলীর ৩ লক্ষ টাকা এবং পরে দুলাল হোসেনের ৭০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ভেজাল গুড় ও তৈরির উপকরণ জনস্মুখে ধ্বংস করা হয়।
প্রতিকেজি ৮৫ টাকা হিসেবে ধ্বংস করা ভেজাল ৮৫৫ কেজি গুড়ের আনুমানিক বর্তমান বাজার মূল্য ৭২ হাজার ২৫০ টাকা বলে র‌্যাব-৫ এর অভিযানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা যুগান্তরকে এ বিষয়ে নিশ্চিত করেন।
উল্লেখ্য, এর আগে গত ৩০ আগষ্ট র‌্যাব-৫ এর সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ভেজাল গুড়ের কারখানার মালিক সেকেন্দার আলীর দেড় লাখ টাকা জরিমানা এবং ৭০০ কেজি ভেজাল গুড় ও তৈরির উপকরণ ধ্বংস করেন।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, চিনি দিয়ে গুড় তৈরির কারখানার মালিক সেকেন্দার আলী ও দুলাল হোসেন অধিক মুনাফা লাভের আশায় চিনি, চুন, ফিটকিরি, হাইড্রোজ ও কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে হাট-বাজারে বিক্রি করে আসছে। সেই সাথে গুড়ের রং উজ্জ্বল করতে মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল। এমন অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান চালিয়ে গুড় ও তৈরির উপকরণ ধ্বংস এবং অর্থদন্ড করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST