1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিকের উপর হামলার মামলায় গ্রেপ্তার ২ - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

রাজশাহীতে এটিএন নিউজের সাংবাদিকের উপর হামলার মামলায় গ্রেপ্তার ২

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক

এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলামের ওপর হামলার ১৩ দিন পর জড়িতদের মধ্যে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় আরএমপির রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, এজাহারভুক্ত আসামী বিএমডিএর ভান্ডাররক্ষক মো. জীবন ও গাড়িচালক সবুর। আসামীদের সকালে ঢাকা থেকে রাজপাড়া থানায় নিয়ে আসা হয়।
আরএমপির পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, তাদের কোর্টে চালান দেওয়া হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর পেশাগত দায়িত্ব পালনের সময় লাইভ চলাকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ- বিএমডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সংঘবদ্ধ হামলার শিকার হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপার্সন রুবেল ইসলাম। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর রাতেই নগরীর রাজপাড়া থানায় বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদকে প্রধান আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮/১০ জনের নামে মামলা দায়ের করা হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST