
নিজস্ব প্রতিবেদক: আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদের পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে মনোনয়ন পত্র জমা দেন।
এ সময় প্রার্থীর প্রস্তাবক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মাননীয় মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম আখতার জাহান, প্রার্থীর সমর্থক বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।