1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
বাগমারায় রাজস্ব বাজেটে'র আওতায় মাছের পোনা অবমুক্তকরণ - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

বাগমারায় রাজস্ব বাজেটে’র আওতায় মাছের পোনা অবমুক্তকরণ

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান,বাগমারা

রাজশাহীর বাগমারায় ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা পরিষদের অভ্যন্তরে অবস্থিত পুকুরে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রকৌশলী
খলিলুর রহমান, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিআরডিবি কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন সহ বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, মৎস্য দপ্তরের কর্মকর্তা, এবং স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধিগণ।

২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫টি জলাশয়ে ৪শত ২২ কেজির অধিক দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST