1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
সাংবাদিককদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

সাংবাদিককদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের মুখোমুখি হতে হবে: রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘রাজশাহীতে যাঁরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন, তাঁদের আইনের মুখোমুখি হতে হবে।’ আজ মঙ্গলবার রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) লাইনসে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধন করতে এসে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য: গত ৫ সেপ্টেম্বর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে হামলার শিকার হন দুই সাংবাদিক। এ নিয়ে দুজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিএমডিএ। ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিকের পক্ষ থেকে মামলা করা হলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এ বিষয়ে সাংবাদিকেরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, ‘বিএমডিএ’র নির্বাহী পরিচালকের নেতৃত্বে দুই সাংবাদিকের ওপর হামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কেন তাঁদের গ্রেপ্তার করতে পারেনি?’

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে পুরোপুরি অবগত না। আমি একটু বাইরে ছিলাম। আমি ঘটনাটি শুনেছি। তবে তদন্তের আগে কিছুই বলতে পারব না। কিন্তু যাঁরা অপরাধ করেছেন, নিশ্চয় তাঁরা আইনের মুখোমুখি হবেন। তদন্তের প্রয়োজন। তদন্ত হয় কি না, তা দেখতে একটু অপেক্ষা করুন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST