
নিজেস্ব প্রতিবেদক নাটোর
নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু ।‘তার মৃত্যুতে জাতীয়তাবাদী দলের অপূণীয় ক্ষতি হলো। ’ আজ রবিবার এক শোকবাণীতে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী মরহুম আমিনুল হক তার মেধা ও শ্রম দিয়ে নাটোর জেলা বিএনপি’র প্রত্যেক নেতাকর্মীর মনে জাতীয়তাবাদী চেতনাকে প্রোথিত করে দলকে সুসংগঠিত ও মজবুত করতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে আমিনুল হক নিজেকে আজীবন সম্পৃক্ত রেখেছিলেন। দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে বলিষ্ঠ এবং সময়োপযোগী ভূমিকা রেখেছেন। গণতান্ত্রিক আন্দোলন ও গণতন্ত্রকে সমুন্নত রাখার প্রত্যেকটি ন্যায়সঙ্গত সংগ্রামে তার সাহসী অবদান নাটোর জেলার অধিবাসীরা চিরদিন স্মরণ রাখবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।