
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
দেশব্যাপী কমসূচীর অংশ হিসেবে নওগাঁর মহাদেবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান মিনু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম টুকু,সাবেক আহবায়ক হাফিজুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সাজ্জাদ প্রমূখ।