1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
দুর্গাপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মজনু গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

দুর্গাপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মজনু গ্রেফতার

  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক দুর্গাপুরঃ

রাজশাহীর দুর্গাপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মজনুকে (৪০) গ্রেফতার করছে থানা পুলিশ। মাদক বিরোধী অভিযান চালিয়ে বুধবার রাতে মজনুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মজনু শাহ উপজেলার কিশমত গনকৈড় ইউপির বাদইল গ্রামের আব্দুল মজিদ শাহ’র ছেলে।

বুধবার রাতে নিজ গ্রাম বাদইল সুইচগেট এলাকা থেকে তাকে ১০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে দুর্গাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রনয় কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার (দুর্গাপুর-তাহেরপুর) সড়কের বাদইল সুইচগেট এলাকা থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। কুখ্যাত মাদক ব্যবসায়ী মজনুর বিরুদ্ধে দুর্গাপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, ১০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মজনুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST