1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীর আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহিন হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহী ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেওয়া হয়। এর মধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এসময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গেটের তল দিয়ে এসে চলন্ত ট্রেনকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে মেডিকেলে ভর্তি করার পর তিনি মারা যান।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST