1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
পুঠিয়ায় খাস জমির গাছ কাটার বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

পুঠিয়ায় খাস জমির গাছ কাটার বাধা দেওয়ায় প্রাণনাশের হুমকি

  • আপডেট করা হয়েছে রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৩৯ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ার বিরালদহ বিহারীপাড়ায় সরকারী খাস জমির উপরের থাকা গাছ কেটে নেওয়ার ঘটনা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বানেশ্বর ভূমি অফিসের তহশিলদার কে জানানোর ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযোগ কারীকে মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবুবক্কর সহ অজ্ঞাত আরও চার জন সন্ত্রাসী দেশীও অস্ত্র নিয়ে প্রাণে মারার হুমকি দিয়েছেন। এ ঘটনায় পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেছে মাইনুল ইসলাম।

জানা গেছে, রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার মাইপাড়া মৌজার বিারলদহ বিহারীপাড়ার মৃতঃ আব্দুল হামেদ মন্ডলের দুই ছেলে মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবুবক্কার খাস জমির উপরে থাকা ৫৪ টি মেহগুনি ও আমের গাছ কাউকে না জানিয়ে কেটে নিয়ে যাওয়ার সময় একই ইউনিয়নের বানেশ্বর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সভাপতি মাইনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও বানেশ্বর ভূমি অফিসের তহশিলদারকে মৌখিক ভাবে অভিযোগ করায় গাছ গুলিকে জব্দ করেন তারা। এ ঘটনায় মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবু বক্কর ক্ষেপে যান।

এই সূত্র জের ধরে মাইনুল ইসলাম কে গত ২৭ আগস্ট রাতে মাজারের অফিসে বসে থাকা অবস্থায় মোঃ সিদ্দিকুর রহমান ও মোঃ আবুবক্কর সহ অজ্ঞাত আরও চার জন সন্ত্রাসী দেশীও অস্ত্র নিয়ে তাকে প্রাণে মারার হুমকি প্রদান করেন এবং বলে যে, রাস্তা করতে গেলে তুকে জবাই করবো। এ ঘটনায় রবিবার সকালে মাইনুল ইসলাম পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়রী করেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST