1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
মসজিদ মাদ্রাসায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন শেখ হাসিনা - অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

মসজিদ মাদ্রাসায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন শেখ হাসিনা – অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত এমপি

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৮৩ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) নির্বাচনী এলাকার সকল পর্যায়ের মাদ্রাসাসমূহের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিগণের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ আগষ্ট) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা শহরের স্টেশন রোডস্থ মালাবী বাসভবনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, নয় হাজার কোটি টাকা ব্যয়ে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হয়েছে। দেশের প্রত্যন্ত যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব এলাকার প্রতি উপজেলায় ২টি করে মোট ১ হাজার ১০টি দারুল আকরাম ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে এসব মাদ্রাসার স্থান নির্বাচন করা হয়েছে এবং ৫ হাজার ৫০ জন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এসময় তিনি সন্তানদের ধর্মীয় অনুশাসন শিক্ষা দেওয়ার মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
ইসলাম নগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ মোঃ বজলুর রহমান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালুয়া ভিটা মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল ইসলাম।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম প্রমুখ।এছাড়াও সদর ও কামারখন্দ উপজেলার প্রায় প্রতিটি মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিগণ উপস্থিত ছিলেন।সবশেষ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনা করে ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST