1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার - ডিবিসি জার্নাল২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চারঘাটে পুকুর খননের জোয়ারে বদলে যাচ্ছে প্রকৃতি, বাড়ছে উদ্বেগ পুঠিয়ায় সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর, আগুনে পুড়ল দুই ডাম্প ট্রাক আরএমপি’র সাবেক ওসি মাহবুব আলমের বিষয়ে তদন্ত শুরু, বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য! বাঘায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল সম্পন্ন বর্তমান সরকার তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে বদ্ধপরিকর- তথ্যমন্ত্রী স্বপন রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেফতার

  • আপডেট করা হয়েছে সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৪৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পান ব্যবসায়ীদের ৩৪ লাখ টাকা ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে শাহ মখদুম থানা পুলিশ। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত অ্যাম্বুলেন্স ও অস্ত্র সহ ১৬ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পান ব্যবসায়ীদের একজন ভুক্তভোগী নুরুজ্জামানের দেয়া তথ্য মতে, ঢাকায় পান বিক্রি করে নগদ ৩৪ লাখ ২৭ হাজার টাকা নিয়ে ভোর পাঁচটার দিকে ফিরছিলেন রাজশাহী জেলার পান ব্যবসায়ীদের দুইজন লাইন ম্যান।

রবিবার ভোর পাঁচটার দিকে তারা সিএনজি যোগে রাজশাহী মহানগরীর পোস্টাল একাডেমির সামনে পৌঁছালে তাদের পথ রোধ করে একটি অ্যাম্বুলেন্স। এ সময় ওই অ্যাম্বুলেন্স থেকে বেশ কয়েকজন অস্ত্র নিয়ে সিএনজিতে থাকা দুইজন লাইন ম্যানের কাছে থেকে ৩৪ লাখ ২৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

এই ঘটনায় শাহ মখদুম থানায় অভিযোগ করা হলে, সোমবার ওই অ্যাম্বুলেন্স ও অস্ত্র সহ ডাকাত সদস্যের ছয়জনকে আটক করে পুলিশ। একই সাথে ডাকাতি হওয়া অর্থের মধ্যে ১৬ লাখ টাকাও উদ্ধার করা হয়।

আটককৃতদের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও তাদের সকলেই রাজশাহীর বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র রফিকুল আলম। সোমবার দুপুর আড়াইটায় এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST