1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিরাজগঞ্জ জেলা পক্ষ থেকে পুলিশ সুপার কে বিদায় সংবর্ধনা - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিরাজগঞ্জ জেলা পক্ষ থেকে পুলিশ সুপার কে বিদায় সংবর্ধনা

  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৫২৯ বার পড়া হয়েছে

মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিরাজগঞ্জ মহোদয়-কে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন।
শনিবার (২০ আগস্ট) সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পক্ষ থেকে জনাব হাসিবুল আলম, বিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), সিরাজগঞ্জ মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, প্রেসিডেন্ট সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। এ সময় প্রধান অতিথি মহোদয়-কে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
পরে বদলিজনিত বিদায়ী বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস, পরিশ্রমী, দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার পুলিশ সুপার হিসেবে আলোচিত হন। বিদায়ী অতিথির পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।পুলিশ সুপার মহোদয় তাঁর বিদায়ী ভাষণে জনগণের সেবায় পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST