1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার-১ - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার-১

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় ১ চোরকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো: ফজলে রাব্বী (১৯)। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর পাবনাপাড়ার মামুন শেখের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম দক্ষিণপাড়ার আ: রহিম গত ১৫ আগস্ট ২০২২ রাত ১০ টায় তার মোটরসাইকেলটি বাসার নীচ তলার গ্যারেজে রেখে গেট লাগিয়ে ডাইনিং-এ টেবিলের উপর মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোন রেখে ঘুমিয়ে পড়ে। ভোর ৪ টায় ফজরের নামাজ পড়তে উঠে তিনি দেখেন গ্যারেজের গেটটি ভাঙ্গা এবং মোটরসাইকলেটি নাই। এরপর দেখে ডাইনিং-এ তার রাখা মোটরসাইকেলের চাবি ও মোবাইল ফোনটিও নাই এবং বাসার উপরের সিঁড়ি রুমের গেটটি ভাঙ্গা। আঃ রহিমের এমন অভিযোগে পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানায় একটি চুরির মামলা রুজু হয়।

মামলা পরবর্তীতে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেনের নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই আসলাম হোসেন ও তার টিম আসামির নাম ঠিকানা সনাক্তপূর্বক চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান শুরু করেন।
পরবর্তীতে চন্দ্রিমা থানার ঐ টিম গত ১৬ আগস্ট রাত পৌনে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ফজলে রাব্বীকে তার বাড়ি হতে গ্রেফতার করেন। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST