1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. modlraju58@gmail.com : raju019 :
নাটোরে হেরোইনসহ যুবক আটক - ডিবিসি জার্নাল২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে যৌন নিপীড়নের মামলায় সাংবাদিক রাব্বানী কারাগারে ইউরিয়া সার আমদানিতে দরপত্রে আগ্রহ নেই সরবরাহকারীদের, বিসিআইসি’র দাবি জাহাজ মিলছেনা! মহান মে দিবসে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধি সমবায়ের র‍্যালি নারী সার্জেন্টের সাথে প্রতারণার অভিযোগ, ওসি মাহবুবের বিরুদ্ধে! নেপথ্যের কি? রাজশাহীতে তেল নিতে লাইনে, হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাঘায় সড়ক সংস্কারসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন মালিক সমিতির দ্বন্দ্বে রাজশাহী-ঢাকা বাস চলাচল বন্ধ রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত, আহত ২ বানেশ্বরে ‘ভোক্তা অধিকার’-এর নামে হয়রানি! ক্ষুব্ধ ব্যবসায়ীদের মানববন্ধন

নাটোরে হেরোইনসহ যুবক আটক

  • আপডেট করা হয়েছে বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৫১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, নাটোর

নাটোরে হেরোইনসহ শহিদুল ইসলাম (৪১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। শহরের হরিশপুর বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ১০০ গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কোদালকাটি(ঢ্যাংগাপাড়া) এলাকার মঞ্জুর রহমানের ছেলে।
র‌্যাব-৫ সিপিসি-২,নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল ১৫ আগস্ট সোমবার নাটোর সদরের হরিশপুর বাইপাসমোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় ১০০ গ্রাম হিরোইন এবং হেরোইন পরিবহনের কাজে নিয়োজিত একটি মোটরসাইকেলসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।

আটককৃত শহিদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, সে জব্দকৃত হেরোইন চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী।
এ ঘটনায় নাটোর জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST