1. info235@noreply0.com : corinnevick93 :
  2. : admin :
  3. info239@noreply0.com : jerome6977 :
  4. modlraju58@gmail.com : raju019 :
রাজশাহীর সাকোয়াটেক্সে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল - ডিবিসি জার্নাল২৪
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দুর্গাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগে মাছচাষ, বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের করুন মৃত্যু! দুপুরের মধ্যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দুর্গাপুরে ‎স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার বাঘার সার্বিক উন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধে আদিবাসী পরিবারের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দুর্গাপুরে সেই শিশু ধর্ষণ ঘটনায় মামলা নিলেও এজাহারে অসঙ্গতি, আলামত নষ্ট করতেই কালক্ষেপণ জাতীয় মঞ্চে লড়বে বাঘার শাহদৌলা সরকারি কলেজের স্বপ্নবাজ তিন শিক্ষার্থী দুর্গাপুর পৌর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাঘায় বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ

রাজশাহীর সাকোয়াটেক্সে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট করা হয়েছে সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৫৫ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি 

স্বাধীনতার স্থপতি ও বাঙালি জাতির পিতা হাজার বছরে শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস স্মরণে দোয়া মাহফিল কর্মসূচী পালন করেছে রাজশাহীর একমাত্র গার্মেন্টস প্রতিষ্ঠান সাকোয়াটেক্স লিমিটেড (এনা গ্রুপ) রাজশাহী। সোমবার সাকোয়াটেক্স লিঃ এর বিসিক, সপুরা, রাজশাহী অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিল অনুষ্ঠানে গার্মেন্টস কর্মীদের মাঝে বঙ্গবন্ধুর জীবন দর্শন তুলে ধরেন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের রিজিওনাল ডিরেক্টর জনাব সারোয়ার জাহান। তিনি বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন বঙ্গবন্ধু। ক্ষুধা ও দারিদ্রমুক্ত ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠাই ছিল তার স্বপ্ন।

এছাড়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী থেকে বিভিন্ন আলোচনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ফ্যাক্টরী ব্যবস্থাপক সজল আহম্মেদ, এইচ আর ম্যানেজার নিগার সুলতানা, ইয়ার্ন ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এপিএম সুলতান মাহমুদ, এইচ আর অফিসার শামীম আহম্মেদ সহো প্রতিষ্ঠানের নানা স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST